সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মঙ্গলাচরণ

 


ওঁ তৎ সৎ 

    অথ শ্রীমদ্ভগবদ্গীতা প্রারভ্যতে

     শ্রীগোপালকৃষ্ণায় নমঃ 

         ওঁ অস্য শ্রীমদ্ভগবদ্গীতামালামন্ত্রস্য শ্রীভগবান্ বেদব্যাসঃ ঋষিঃ অনুষ্টুপ্ ছন্দঃ শ্রীকৃষ্ণঃ পরমাত্মা দেবতা অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে ইতি বীজং, সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং ব্রজেতি শক্তিঃ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কীলকম্৷ নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ইত্যঙ্গুষ্ঠাভ্যাং নমঃ৷ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ ইতি তর্জনীভ্যাং নমঃ৷ অচ্ছেদ্যোহয়মদাহ্যোহয়মক্লেদ্যোহশোষ্য এব চ ইতি মধ্যমাভ্যাং নমঃ। নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলোহয়ং সনাতনঃ ইত্যনামিকাভ্যাং নমঃ৷ পশ্য মে পার্থ রূপাণি শতশোহথ সহস্রশঃ ইতি কনিষ্ঠাভ্যাং নমঃ। নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতীনি চ ইতি করতল পৃষ্ঠাভ্যাং নমঃ ইতি করন্যাসঃ৷


নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ইতি হৃদয়ায় নমঃ৷

ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ ইতি শিরসে স্বাহা৷

অচ্ছেদ্যোহয়মদাহ্যোহয়মক্লেদ্যোহশোষ্য এব চ ইতি শিখায়ৈ বষট্।

নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলোহয়ং সনাতনঃ ইতি কবচায় হুম্ ৷

পশ্য মে পার্থ রূপাণি শতশোহথ সহস্রশঃ ইতি নেত্রত্রয়ায় বৌষট্।

নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতীনি চেতি অস্ত্রায় ফট্৷ ইতি অঙ্গন্যাসঃ৷

শ্রীকৃষ্ণপ্রীত্যর্থং পাঠে বিনিয়োগঃ৷

 গীতার ধ্যান:-                    ওঁ  

পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ম্

ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম্৷

অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম্

অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্ গীতে ভবদ্বেষিণীম্ ॥১॥


সরলার্থ:- হে জননি ভগবদ্ গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মুনি ব্যাসদেবকর্তৃক গ্রথিত, স্বয়ং ভগবান নারায়ণকর্তৃক পার্থকে উপলক্ষ্য করে সম্যক্ রূপে বিজ্ঞাপিত, পুনর্জন্মনাশকারিণী অদ্বৈত তত্ত্বরূপ-অমৃতবর্ষিণী অষ্টাদশ-অধ্যায়রূপিণী ভগবতী তোমাকে আমি মনে মনে চিন্তা করিতেছি ॥১॥

নমোহস্তু তে ব্যাস বিশালবুদ্ধে ফুল্লারবিন্দায়্তপত্রনেত্র৷

যেন ত্বয়া ভারততৈলপূর্ণঃ প্রজ্বালিতো জ্ঞানময়ঃ প্রদীপঃ ॥২॥


সরলার্থ:- হে বিকশিত পদ্মপত্রের ন্যায় চক্ষুবিশিষ্ট মহাবুদ্ধি ব্যাসদেব, তোমায় নমস্কার, তোমাকর্তৃক মহাভারতরূপ তৈলদ্বারা পরিপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত হয়েছে ॥২॥

প্রপন্ন পারিজাতায় তোত্রবেত্রৈকপাণয়ে৷

জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ ॥৩॥


সরলার্থ:- শরণাগতের পক্ষে পারিজাত (কল্পবৃক্ষ) তুল্য, অশ্বচালনার জন্য এক হস্তে চাবুক ও লাগামধারী, জ্ঞানমুদ্রাবিশিষ্ট-হস্ত [অর্জুনকে উপদেশ দিবার জন্য তর্জনী ও অঙ্গুষ্ঠাঙ্গুলি মিলিত করে যে মুদ্রা তা-ই জ্ঞানমুদ্রা ], গীতারূপ অমৃত দোহনকারী শ্রীকৃষ্ণকে নমস্কার ॥৩॥

সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ

পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ ॥৪॥


সরলার্থ:- উপনিষদসকল গাভীস্বরূপ গোপালনন্দন শ্রীকৃষ্ণ দোহনকর্তা, অর্জুন বৎস (বাছুর) তুল্য, গীতার অমৃতরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধসদৃশ, পণ্ডিতব্যক্তিগণ এ দুগ্ধ পানকর্তা ॥৪॥


বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম্৷

দেবকীপরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্ গুরুম্ ॥৫॥


সরলার্থ:- বসুদেবের পুত্র, কংস ও চাণূর দৈত্যের বিনাশকারী, দেবকীর পরম আনন্দপ্রদ, জগদ্ গুরু দীপ্তিমান্ শ্রীকৃষ্ণকে বন্দনা করি ॥৫॥


ভীষ্মদ্রোণতটা জয়দ্রথজলা গান্ধারনীলোপলা

শল্যগ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা৷

অশ্বথামবিকর্ণঘোরমকরা দুর্যোধনাবর্তিনী

সৌত্তীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তকে কেশবে॥৬॥


সরলার্থ:- ভীষ্ম ও দ্রোণ যে যুদ্ধরূপ নদের তট, জয়দ্রথ যার জল, গান্ধার (গান্ধার-রাজ-শকুনী) যাতে পিচ্ছিল নীলপ্রস্তর, শল্য যাতে কুমীর, কৃপাচার্য যাতে প্রবাহস্বরূপ, কর্ণ যার তীরপ্লাবী তরঙ্গ, অশ্বথামা ও বিকর্ণ যাতে ভীষণ মকরসদৃশ, দুর্যোধন যার আবর্ত সেই রণনদী কেশব কর্ণধার হওয়ায় পাণ্ডবেরা নিশ্চিতরূপে উত্তীর্ণ হয়েছে ॥৬॥

পারাশর্যবচঃসরোজমমলং গীতার্থগন্ধোৎকটং

নানাখ্যানককেশরং হরিকথাসম্বোধনাবধিতম্ ৷

লোকে সজ্জনষট্ পদৈরহরহঃ পেপীয়মানং মুদা

ভূয়াদ্ভারতপঙ্কজং কলিমলপ্রধ্বংসি নঃ শেয়সে ॥৭॥




সরলার্থ:- অমল কলিকলুষনাশক গীতার উপদেশরূপ সুগন্ধযুক্ত, নানা আখ্যানরূপ কেশরবিশিষ্ট, শ্রীকৃষ্ণের বাণীদ্বারা প্রবোধিত, জগতে সর্বদা সজ্জনরূপ ভ্রমরগণ কর্তৃক সানন্দে পুনঃপুনঃ পীয়্মান, পরাশরনন্দন বেদব্যাসের বাক্য-সরোবরে উৎপন্ন মহাভারতরূপ পদ্ম আমাদের কল্যাণের নিমিত্ত হোক ॥৭॥

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্৷

যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম্ ॥৮॥



সরলার্থ:- যাঁর কৃপা বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত অতিক্রম করায়, সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি ॥৮॥

যং ব্রহ্মাবরুণেন্দ্ররুদ্রমরুতঃ স্তুন্বন্তি দিব্যৈইঃ স্তবৈ- র্বেদ্যৈইঃ সাঙ্গপদক্রমোপনিষদৈর্গায়ন্তি যং সামগাঃ ধ্যানাবস্থিত-তদ্ গতেন মনসা পশ্যন্তি যং যোগিনো যস্যান্তং ন বিদুঃ সুরগণা দেবায় তস্মৈ নমঃ ॥৯॥


যং ব্রহ্মা-বরুণ-ইন্দ্র-রুদ্র-মরুতঃ, স্তুন্বন্তি, দিব্যৈইঃ, স্তবৈঃ,

বেদ্যৈঃ, স-অঙ্গ-পদক্রম-উপনিষদৈঃ, গায়ন্তি, যম্, সাম-গাঃ,

ধ্যান-অবস্থিত-তদ্ গতেন, মনসা, পশ্যন্তি, যম্, যোগিনঃ,

যস্য, অন্তম্, ন, বিদুঃ, সুর-অসুরগণাঃ, দেবায়, তস্মৈ, নমঃ ॥৯॥


সরলার্থ:- ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, ও মরুৎগণ দিব্য স্তবদ্বারা যাঁকে স্তুতি করেন, সামবেদগায়কগণ অঙ্গ, পদক্রম ও উপনিষদসহ সমগ্র বেদদ্বারা যাঁর স্তুতিগান করেন, যোগিগণ ধ্যানাবস্থিত তদ্ গতচিত্তে যাঁকে দর্শন করেন, দেবতা ও অসুরগণ যাঁর শেষ জানেন না, সেই দেবতাকে নমস্কার ॥৯॥

আমাদের জীবনে গীতা

  গীতা জ্ঞান সম্পর্কে অনাদি কাল থেকে বহু ভাষ্য ও উপাখ্যান লেখা হয়ে চলেছে; আজ ওই কাজে অনেক সাধক, অধ্যাপক ও অভ্যাসই লেগে আছেন।  যতই লেখা হোক ন...